শাকিব খানে মুগ্ধ 'জিল্লু' ওরফে স্যাম ভট্টাচার্য
স্যাম ভট্টাচার্য, ভারতীয় এই অভিনেতা ব্যাপক পরিচিতি পেয়েছেন 'বরবাদ' দিয়ে। সিনেমাটিতে শাকিব খানের ব্যক্তিগত সহকারী 'জিল্লু' চরিত্রে দেখা গেছে তাঁকে। তাঁকে উদ্দেশ্য করে 'জিল্লু, মাল দে' সংলাপটি নিয়ে সামাজিক যোগাযাগমাধ্যমে বিস্তর চর্চা হয়েছে। স্যাম ভট্টাচার্য এসেছিলেন আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পটলাইটে, গল্প করেছেন তার বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। উপস্থাপনায় মৌসুমী মৌ।
