মতিঝিল-কমলাপুর মেট্রো অংশের কাজ শেষ হয়েছে প্রায় ৪৯%
আগামী বছরের শেষদিকে মেট্রোতে চড়ে কমলাপুর যেতে পারবেন যাত্র্রীরা। চলতি বছরের শেষদিকে স্টেশন নির্মাণ কাজ শেষ হলেও লাইন চালু করতে আরো এক বছরের বেশি সময় লাগবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। এছাড়া আরো ৫ লাখ যাত্রীকে মেট্রো সেবা দিতে টঙ্গী যাবে মেট্রোরেল।
