সিন্ধু চুক্তি নিয়ে ভারত-পাকিস্তান মুখোমুখি
ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও চরম উত্তেজনা দেখা দিয়েছে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলার পর এই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের স্থাপনা তৈরি করে, তবে পাকিস্তান তা গুঁড়িয়ে দেবে। এমনকি, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছে ইসলামাবাদ।
