ঐকমত্য কমিশনের চিন্তা অনেক উচ্চাকাঙ্ক্ষী: ১২ দলীয় জোট
ন্যূনতম ঐকমত্যে পৌঁছে আগামী ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন চায় ১২ দলীয় জোট। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করতে চান তাঁরা। ৪ মে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন ১২ দলীয় জোটের নেতারা।
