বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন কবে?
৫ মে দেশে ফেরার কথা থাকলেও সেদিন দেশে ফিরছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে ৫ মে লন্ডন থেকে রওনা হয়ে, ৬ মে ঢাকায় পৌঁছাবেন তিনি। তাঁর সঙ্গে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসবেন।
