সিআইএ এর ১২শ কর্মী ছাঁটাই করবে ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি- সিআইএ এর ১২শ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। একইসঙ্গে অন্যান্য প্রধান গোয়েন্দা সংস্থাগুলোতেও কয়েক হাজার কর্মী কমানো হবে। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
