ক্ষতি এড়াতে ভারত সরকারের সহায়তা চায় এয়ার ইন্ডিয়া
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা এক বছর স্থায়ী হলে প্রায় ৬০ কোটি ডলারের অতিরিক্ত খরচ করতে হবে এয়ার ইন্ডিয়াকে। এই লোকসানের জন্য সংস্থাটি ভারত সরকারের কাছে আর্থিক ক্ষতিপূরণ চেয়েছে বলে জানায় রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ২৭ এপ্রিল চিঠির মাধ্যমে ক্ষতির অনুপাতে একটি 'ভর্তুকি মডেল' চালুর আবেদন জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
