দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিৎ: তারেক রহমান
নির্বাচন নিয়ে সময়ক্ষেপণে মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হচ্ছে। ২ মে আমার বাংলাদেশ- এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মনে করেন তিনি। তারেক রহমান বলেন, 'বিরাজনীতিকরণ দেশের গণতন্ত্রের জন্য এক গভীর হুমকি হয়ে দাঁড়াতে পারে। রাজনৈতিক দলগুলোকে জনগণের সামনে আনার জন্য অন্তর্বর্তী সরকারকেই উদ্যোগ নিতে হবে।'
