ভারত কি আবারও পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক চালাবে?
কাশ্মীরে অস্ত্রধারীদের হামলার ঘটনায় আবারও উত্তপ্ত পাকিস্তান-ভারত রাজনীতি। এই হামলার দায় পুরোপুরি ইসলামাবাদের ওপর চাপিয়েছে নয়াদিল্লি। আর পাকিস্তান জানিয়েছে এ হামলার সঙ্গে কোনো যোগসাজশ নেই। তারপরও পাল্টা ব্যবস্থা নিতে মরিয়া দিল্লি। এই প্রেক্ষাপটে সামনে এসেছে, আবারও কি ভারত সার্জিক্যাল স্ট্রাইকের মতো কোনো পদক্ষেপ নেবে?
