যে কারণে ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করল বিএসইসি
গত ৫ মার্চ চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে হেনস্তার অভিযোগে নিজ সংস্থার ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন -বিএসইসি। একইসঙ্গে এ ঘটনায় দুইজন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৯ এপ্রিল মঙ্গলবার বিএসইসির জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। দর্শক এসব নিয়েই এখনকার টিবিএস নিউজ আপডেটস।
