পুলিশ সপ্তাহ উপলক্ষে কী বললেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস?
৫ আগস্ট পরবর্তী পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব দূর করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এটি নিয়ে কাজ করছে সরকার। তবে, আস্থা অজর্নের জন্য মাঠ পর্যায় থেকে শুরু করে সকল স্তরে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। এতে সহায়তা করবে সরকার। পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
