স্টারলিংকের লাইসেন্স অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা
অবশেষে তারবিহীন ইন্টারনেট যুগে প্রবেশ করল বাংলাদেশ। শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করল। ২৮ এপ্রিল সোমবার স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটির লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
