পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যমসহ ১৬ ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত
পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ ও জিও নিউজসহ ১৬ ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারতের কেন্দ্রীয় সরকার। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর এমন সিদ্ধান্ত নিল ভারত।
