ভারত VS পাকিস্তান: যুদ্ধের জন্য কে কতটা প্রস্তুত?
পাকিস্তানের হাতে ২০১৯ সালে একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় লজ্জায় পড়ে যায় দেশটি। তখন প্রশ্নের মুখে পড়ে ভারতের সামরিক বাহিনী। সেই থেকেই ভারতীয় ফৌজকে ঢেলে সাজাতে কয়েক শ কোটি ডলার বিনিয়োগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
