পুলিশের উপস্থিতিতে আনিসুল হককে কিল-ঘুষি
নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল-ঘুষি দিয়ে ধাওয়া করেছে বিক্ষুব্ধ জনতা ও বিএনপিপন্থি আইনজীবীরা। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় এ ঘটনা ঘটে।
এদিন বিকেলে আনিসুল হককে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশ। শুনানি শেষে আদালত আনিসুল হককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
