দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের আমিরের
দেশ ও মানুষকে ভালোবাসলে কেউ পালিয়ে যায় না, জামায়াত নেতারা তা প্রমাণ করেছেন। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ২৮ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যক্তিগতভাবে ক্ষতি হলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
