দুদকের গোয়েন্দা ইউনিট কাজ শুরু করেছে: দুদক মহাপরিচালক
দুই উপদেষ্টার সহকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশন-দুদকের নজরে এসেছে। এরই মধ্যে তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। ২৭ এপ্রিল দুদকের নিয়মিত ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দুই জন উপদেষ্টার এপিএস ও পিও- যাদের কথা আপনারা বলছেন, সেই বিষয়ে দুদক আইন ও বিধিমালা অনুযায়ী যে ধরণের কার্যক্রম গ্রহণ করতে হয়, সেটি আমরা করবো।
