পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে ভারতীয় এয়ারলাইনস
ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক রুটে উড়তে থাকা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর মতো এয়ারলাইনগুলোর ব্যয় বেড়ে যাচ্ছে এবং যাত্রার সময় দীর্ঘ হচ্ছে। পাকিস্তানের আকাশসীমা নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে দিল্লি বিমানবন্দরে, যেখান থেকে সাধারণত পশ্চিম ও মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার জন্য পাকিস্তানের আকাশ ব্যবহার করা হতো।
