ভারত-পাকিস্তান যুদ্ধ হলে চীন-যুক্তরাষ্ট্রও জড়াবে?
দু-দশকেরও বেশি সময় পর ফের রণ মেজাজে ভারত-পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দুই 'দা-কুমড়ো' প্রতিবেশী। দুই দেশের সীমান্তেই যুদ্ধের দামামা। সেনা-নৌ-বিমান; তিন বাহিনীই প্রস্তুত। আরব সাগরে রণতরী, ক্ষোপণাস্ত্র পরীক্ষা, নিজ নিজ সীমানায় যুদ্ধবিমানের মহড়া। পরমাণু শক্তিধর দুই দেশের কূটনীতির মাঠেও টানটান উত্তেজনা।
