সরকার সংশ্লিষ্টদের দুর্নীতি তদন্তের দাবিতে লং মার্চ
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এই দাবিতে ২৭ এপ্রিল জাতীয় প্রেসক্লাব থেকে লং মার্চ টু দুদক কর্মসূচি পালন করে দলটি।
