ইতালির ভেনিস থেকে সিল্ক রোড ধরে সাইকেলে চীন যাত্রা
৭০০ বছর আগে মৃত্যু হয় পর্যটক মার্কো পোলোর। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতালির ভেনিস থেকে চীনের বেইজিং পর্যন্ত সাইকেলে যাত্রা করেছেন আলবার্তো এবং ডিনো। সিল্ক রোড ধরে দীর্ঘ এই যাত্রার জন্য ১০০ দিনের লক্ষ্য নির্ধারণ করেছিলেন তারা।
