ট্রাম্পের প্রতিশ্রুতি পূরণে বাধা কেন্দ্রীয় ব্যাংক!
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই বৈদেশিক বাণিজ্যে ঘাটতি কমানোর লক্ষ্য নির্ধারণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যে পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়ে চলেছেন তিনি। হুঁশিয়ারি দিয়েছেন, বাণিজ্য ব্যবধান কমানোর আলোচনায় না বসলে শুল্ক আরও বাড়তে পারে।
