বহিরাগত তথ্যের ভিত্তিতেই এপিএসকে নিয়ে সংবাদ হয়েছে: আসিফ
রাজনীতির চিন্তা করলে আমার জন্য বেস্ট অপশনটাই বেছে নিবো। সেটা যেকোনো রাজনৈতিক দল হতে পারে। নতুন রাজনৈতিক দলই হতে হবে- এমনটি নয়। ২৬ এপ্রিল পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আরও বলেন, এখনো অনেক পাওয়ার হাউস আছে যারা গণমাধ্যমগুলোতে চাপ দিয়ে নিউজ করাচ্ছে। বহিরাগত তথ্যের ভিত্তিতেই পিএসকে নিয়ে সংবাদ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
