সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনকে কী প্রস্তাব দিল জামায়াত?
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৬ এপ্রিল বেলা ১১টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় বিকাল ৫টার দিকে। এরপর সংবাদ সম্মেলনে অংশ নেন জামায়াতের শীর্ষ নেতারা।
