পুতিন-উইটকফ বৈঠকের আগে বিস্ফোরণে নিহত রুশ জেনারেল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ চতুর্থবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু উইটকফ-পুতিন বৈঠকের ঠিক আগমুহূর্তে রাজধানীর কাছেই একটি গাড়িবিস্ফোরণে রুশ সশস্ত্র বাহিনীর মেইন অপারেশনস ডিরেক্টরেট অব জেনারেল স্টাফ-এর উপপ্রধান প্রাণ হারান।
