ডিসেম্বর টু জুন নয়, দ্রুত নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি
জনগণ নির্বাচন নিয়ে দ্বিধা-দ্বন্দের অবসান চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ২৬ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন রিজভী। এ সময় তিনি ডিসেম্বর টু জুন নয়, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে দাবি করে তিনি বলেন, কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা ২৪-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করছে।
