প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০ কি.মি. ম্যারাথন
২৫ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ১০ কিলোমিটার ম্যারাথনের আয়োজন করে সিইউ রানার্স। সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু হওয়া এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন অন্তত ৬শ জন। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের পাশাপাশি অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রান্তের রানার।
