শুল্ক ইস্যুতে ভারত কি যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সব সময়ই ভালো বন্ধু বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের শুল্ক যুদ্ধের হাত থেকে রেহাই পায়নি মোদির ভারতও। ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বসানোর ঘোষণার পর নড়েচেড়ে বসেছেন দেশটির কর্তাব্যক্তিরা। ট্রাম্প প্রশাসনকে অনেকটা সামঝে চলতে চাইছে নয়াদিল্লি। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা চালাচালিও শুরু করেছে ভারত।
