সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বয়ংক্রিয় সিগন্যাল কার্যকরের উদ্যোগ
রাজধানী ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ও রাস্তা পারাপারে নিরাপত্তা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় সিগন্যাল কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য রাজধানীর মিরপুরের দুটি সিগন্যালে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। নির্দিষ্ট সময়ে লাল ও সবুজ বাতি দেখে গাড়ি চলাচল করছে।
