রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের চূড়ান্ত প্রস্তাবে কী আছে?
যুক্তরাষ্ট্র আশা করছে, ইউক্রেন স্থানীয় সময় ২৩ এপ্রিল একটি খসড়া শান্তি চুক্তির বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানাবে। ওই খসড়ায় ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি এবং ২০২২ সালের পর রাশিয়া দখল করা প্রায় সব অঞ্চল নিয়ে অনানুষ্ঠানিক রুশ নিয়ন্ত্রণ স্বীকার করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। বিষয়টির সাথে সরাসরি জড়িত সূত্রগুলো অ্যাক্সিওসকে এ তথ্য নিশ্চিত করেছে।
