অবশেষে সরানো হচ্ছে কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে
দীর্ঘ ৬৫ দিনের আন্দোলন আর ৫৮ ঘণ্টার অনশনে পেটের ক্ষুধায় যখন শরীর ঝিমিয়ে আসছিল, তখনই সংবাদ এসেছিল শিক্ষার্থীদের দাবি পূরণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার দিবাগত রাতের সেই সংবাদে কুয়েট ক্যাম্পাসে জুড়ে উঠেছিল আনন্দের ঢেউ।
