ডলারের এমন পতন কিসের ইঙ্গিত?
সম্প্রতি মার্কিন ডলার বড় ধরনের পতনের মুখে পড়েছে। মুদ্রার মান ওঠানামা করা স্বাভাবিক ঘটনা হলেও এই পতন ছিল বিশেষভাবে নাটকীয়। ২০২৪ সালের ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের পর বিনিয়োগকারীদের ধারণা ছিল, তাঁর প্রস্তাবিত শুল্কনীতি মূল্যস্ফীতি বাড়াবে এবং এতে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে বাধ্য হবে।
