রকেটগতিতে বাড়ছে স্বর্ণের দাম, নেপথ্যে কী?
বিশ্ব অর্থনীতি এখন এক অস্বস্তিকর সমীকরণে আটকে আছে। মূল্যস্ফীতির চাপ, ভূরাজনৈতিক উত্তেজনা, ডলার নির্ভরতা থেকে মুখ ফিরিয়ে নেয়া, ট্রাম্পের শুল্ক আরোপ-সব মিলিয়ে বাজারজুড়ে অনিশ্চয়তায় স্বর্ণ আবারও উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফ-নীতি ঘিরে বাজারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার জেরেই বিনিয়োগকারীরা সেভ হেভেন বা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন স্বর্ণের দিকে।
