শিক্ষা উপদেষ্টাও অনশন ভাঙাতে পারেনি কুয়েট শিক্ষার্থীদের
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করানোর জন্য কুয়েট ক্যাম্পাসে এসেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি অনশন প্রত্যাহার করার জন্য শিক্ষার্থীদের বারবার অনুরোধ করলেও, ভিসির পদত্যাগ না হওয়া পর্যান্ত তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
