২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে মূল্যস্ফীতি নামবে ৫.২ শতাংশে: IMF
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে মূল্যস্ফীতি ৫.২ শতাংশে নামতে পারে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। ২২ এপ্রিলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক–আইএমএফের বসন্তকালীন যৌথ সভার দ্বিতীয় দিনে প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি ১০ শতাংশে পৌঁছাতে পারে।
