চারুকলার শিক্ষার্থীরা চবি ক্যাম্পাসে ফিরবে কবে?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চারুকলার শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি শুরু হয় ২১ এপ্রিল দুপুরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফেরার দাবি তাদের। কর্মসূচির প্রায় ৩০ ঘণ্টায়ও সাড়া দেয়নি কর্তৃপক্ষ।
