ভারতের জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ২৫; আহত শতাধিক
ভারতের কেন্দ্র শাসিত জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে বাইসরন মিডো উপত্যকায় অতর্কিত হামলায় অন্তত ২৫ পর্যটকের মৃত্যু হয়েছে। ২২ এপ্রিল দুপুর আড়াইটার দিকে এই তথ্য জানায় ভারতের পুলিশ। আরও জানানো হয়, ওই হামলায় আহতের সংখ্যা ছাড়িয়েছে শতকের ঘর। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি। তবে এদের বেশিরভাগই কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
