ভবেশের মৃত্যুকে কেন সংখ্যালঘু নিপীড়ন বলছে ভারত?
সম্প্রতি দিনাজপুরের বিরল উপজেলার পুজা উদযাপন কমিটির সহ সভাপতি ভবেশ চন্দ্র রায় মারা যান। তার এই মৃত্যুকে বাংলাদেশে ধারাবাহিক ও পদ্ধতিগত সংখ্যালঘু নিপীড়ন বলছে ভারত। অন্যদিকে ভারতের এই বক্তব্যকে প্রত্যাখান করেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই নির্দিষ্ট ঘটনায়, সরকার নিশ্চিত হয়েছে যে ভুক্তভোগী পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তির সঙ্গে বাইরে গিয়েছিলেন। তার পরিবার কারো সঙ্গে বাইরে যাওয়া নিয়ে কোনো সন্দেহজনক বিষয় জানাননি। এছাড়া তার ময়নাতদন্ত প্রতিবেদনে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সেক্ষেত্রে কোন অপরাধমূলক ঘটনার অভিযোগকে পদ্ধতিগত সংখ্যালঘু নিপীড়ন বলা কতটা যোক্তিক সে বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন সুপ্রীম কোটের আইনজীবী ব্যারিস্টার মুসতাসীম তানজীর। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
