৩ দশকে একবারও সংস্কার হয়নি সাড়ে ৬ কিলোমিটার এক সড়কের
অনেকটাই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে উত্তর পাইন্দং পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ সড়ক। মানুষের হাঁটাচলাও বেশ দুরূহ। স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী ধুরং খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ফসলি জমির মাটির উপরিভাগ কেটে বিক্রি করেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা। তাদের এসব বালু ও মাটি পরিবহনে ব্যবহৃত ভারী যানবাহনের কারণেই ক্ষতি হচ্ছে সড়কের।
