সিটি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশের লাঠিপেটা
ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন দুই কলেজের শিক্ষার্থীরা। ২২ এপ্রিল দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। সায়েন্স ল্যাব মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
