আর্থানা সামিটে দেওয়া বক্তব্যে কী বললেন ড. ইউনূস?
বাংলাদেশ একটি নতুন সামাজিক চুক্তির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, যেখানে রাষ্ট্র ও জনগণ একটি ন্যায়বিচার ভিত্তিক ভবিষ্যত গড়ে তুলবে। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহবান জানান ড. ইউনূস। ২২ এপ্রিল কাতারে আর্থানা সামিটে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
