বিগ টেক বনাম ট্রাম্প: গুগল-মেটা কি ভেঙে যাবে?
অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে মার্কিন প্রযুক্তি খাত। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বার বার আসছে বাজারে একচেটিয়া আধিপত্যের অভিযোগ। এবার সেটি আরও ভয়াবহ রূপ ধারণ করলো। প্রযুক্তি খাতের শীর্ষ দুই মার্কিন প্রতিষ্ঠান গুগল ও মেটার বিরুদ্ধে বাজারে অনৈতিকভাবে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে সরকার।
