কেমন ছিল ২০১৭ সালে পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর?
আজ চিরবিদায় নিয়েছেন বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ২০১৭ সালে তার ঐতিহাসিক বাংলাদেশ সফর ছিল মানবতা, সংবেদনশীলতা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতির এক অসাধারণ নিদর্শন। আমরা ফিরে দেখেছি সেই সফরের উল্লেখযোগ্য মুহূর্ত, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে তার সাক্ষাৎ এবং 'রোহিঙ্গা' শব্দের সাহসিক উচ্চারণ। বাংলাদেশে পোপের আন্তঃধর্মীয় বার্তা, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আহ্বান ও শান্তির বাণী আজও অনুপ্রেরণার উৎস।
