বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে রেল প্রকল্পে অর্থায়ন স্থগিত
বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্স সংযোগকারী রেল প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে ভারত। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে বলে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়। এই সিদ্ধান্তের ফলে অন্তত তিনটি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও পাঁচটি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে।
