শ্রম আইন এবং বাস্তবায়ন কাঠামো সর্বজনীন করার প্রস্তাব
মর্যাদাপূর্ণ জাতীয় এবং খাতভিত্তিক মজুরি নিশ্চিতের সুপারিশ করেছে শ্রম সংষ্কার কমিশন। ২১ এপ্রিল শ্রম ভবণে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শ্রম সংষ্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। তিনি বলেন, অভিবাসী শ্রমিকদের স্বীকৃত ও প্রতিনিধিত্ব অধিকার নিশ্চিত করতে হবে। সব নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি সবেতনে ৬ মাস করার উদ্যোগ গ্রহণ করবে রাষ্ট্র। শ্রমিকের মৃত্যু হলে সর্বোচ্চ অর্থ প্রদান নিশ্চিত; চব্বিশের গণঅভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহত শ্রমিকদের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রস্তাব দেওয়া হয়েছে।
