মার্কিন ডলার কি 'আস্থা সংকটের' ঝুঁকিতে আছে?
দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে স্থিতিশীল বিনিয়োগ এবং নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচনায় রয়েছে মার্কিন মুদ্রা এবং যুক্তরাষ্ট্রের সম্পদ। অধিকাংশ দেশই তাদের সম্পদের মূল্য নির্ধারণের মাপকাঠি হিসেবে দেখায় মার্কিন ডলারকে। ২৭ ট্রিলিয়ন ডলারের বিশাল ট্রেজারি মার্কেট, বৈশ্বিক বাণিজ্যে ডলারের আধিপত্য এবং ফেডারেল রিজার্ভের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি এই অবস্থানকে সুদৃঢ় করেছিল। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে সেই বিশ্বাসে চিড় ধরেছে।
