কাতারে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী কারা?
'আর্থনা সামিট-২০২৫'-এ যোগ দিতে কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২১ এপ্রিল সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন তিনি। চারদিনের সফরে আরো নানান কর্মসূচিতে তিনি অংশ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ২১ এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
