ঐকমত্য কমিশনের ১৪৭ টি প্রস্তাবে একমত খেলাফত মজলিস
জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৪৭ টি প্রস্তাবে একমত পোষণ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাকি প্রস্তাবগুলো মধ্যে ১৫টিতে দ্বিমত ও ৪ টিতে আংশিক একমত প্রকাশ করেছে দলটি। ২১ এপ্রিল জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষ এসব জানান খেলাফত মজলিমের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
