জুলাই-আগস্ট গণহত্যার প্রথম তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে
বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে গুলিতে শিক্ষার্থী আনাসসহ ৬ হত্যার ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। ২১ এপ্রিল ট্রাইব্যুনালে এ প্রতিবেদন দাখিল করা হয়। জুলাই-আগস্ট গণহত্যার এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন।
