৮১তম ESCAP অধিবেশন: কী বার্তা দিল বাংলাদেশ?
এশিয়া ও প্যাসিফিকের জন্য অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) ৮১তম অধিবেশন শুরু হয়েছে। ২১ এপ্রিল ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে ৫৩টি সদস্য রাষ্ট্র এবং ৯টি সহযোগী সদস্য অংশ নেয়। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী। উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন।
